Monday , 24 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আদালতের নির্দেশে সরানো হলো জাহ্নবীর ২৫২ ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ব্যক্তিত্ব ও পরিচয় সুরক্ষার দাবিতে করা আবেদনের পর দিল্লি হাইকোর্ট অনলাইনে থাকা আপত্তিকর কনটেন্ট অপসারণের নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে শনাক্ত হওয়া ৫৫২টি ইউআরএল দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহ্নবী কাপুরকে ঘিরে থাকা আপত্তিকর ও অশালীন ৫৫২টি ইউআরএল অপসারণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। মামলায় প্রায় সাত হাজার লিংকের উল্লেখ থাকলেও, প্রাথমিক যাচাইয়ে শনাক্ত হওয়া ৫৫২টি লিংকের বিরুদ্ধেই প্রথম দফায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাহ্নবীর আবেদনে অভিযোগ করা হয়, অনলাইনে তাঁর ছবি ও ভিডিওর অপব্যবহার, ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি এবং তাঁর পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হচ্ছে।

তবে আদালত স্পষ্ট করেছেন, তারকাদের নামে পরিচালিত সব ফ্যান পেজকে বেআইনি হিসেবে বিবেচনা করা যাবে না। কোনো ফ্যান পেজে অভিনেতার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য কিংবা প্রশংসা-সমালোচনা প্রকাশ পেলেই তা অবৈধ হবে না।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, যদি কোনো ফ্যান পেজ বা অনলাইন প্ল্যাটফর্মে আপত্তিকর কনটেন্ট প্রচার, তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন বা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। জাহ্নবীর পরিচয় ব্যবহার করে তৈরি বিকৃত কনটেন্টের বিষয়টিও আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন।

এদিকে, জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশন-ড্রামা ‘পেড্ডি’ সিনেমায় দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত এ চলচ্চিত্রে তাঁর সহশিল্পী ছিলেন রাম চরণ ও শিবরাজকুমার।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

সাপেকাটা রোগীর চিকিৎসায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে ‘অ্যান্টিভেনম’

পশ্চিম তীর ও গাজার কিছু এলাকায় পৌর নির্বাচনে ভোটগ্রহণ শুরু

পুঠিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

দৃষ্টিহীন হাফেজ সিরাজুলের জীবনসংগ্রাম: সহায়তার আশায় প্রহর গোনা

নাচোলে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

পদ ছাড়ছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিভিট

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বাউফলে ৯ জন গাড়ী চালককে জেল জরিমানা