Sunday , 18 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 18, 2026 1:48 pm

মো: পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম ও জাল সনদ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুর দুদকের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের শুরুতে দুদকের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেন। পরে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন। এরপর প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক দপ্তরে অভিযান চালানো হয়। এ সময় নিয়োগসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

দুদক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে হওয়া কয়েকটি নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতেই কমিশনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।

রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের উপপরিচালক শাওন মিয়া বলেন, “জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে ইতোমধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকায় ব্যবসায়ী খুনের প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বিরামপুরে পারিবারিক কলহে স্বামী নিহত, স্ত্রী আটক

সিরাজগঞ্জে মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

দুমকির ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

কিশোরী ধর্ষণের অভিযোগে সালিশ, ৯০ হাজার টাকায় ‘মীমাংসার’ দাবি

তারুণ্যের উদ্ভাবনী শক্তিতে মুখর কুয়েট: চলছে ‘ক্যালিব্রেশন ২.০

নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের উদ্যোগ

রাজবাড়ীতে ২০তম গ্রেডের কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্স

বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল