Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তারুণ্যের উদ্ভাবনী শক্তিতে মুখর কুয়েট: চলছে ‘ক্যালিব্রেশন ২.০

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আয়োজন করা হয়েছে দুইদিনব্যাপী জাতীয় রোবোটিক্স ও প্রযুক্তি উৎসব ‘ক্যালিব্রেশন ২.০’। “ক্যালিব্রেট ইয়োর পটেনশিয়াল” প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ (এমটিই)। শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল আন নাহিয়ান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সুলতান মাহমুদ, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. হাসান আলী, রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. ফিরোজ আলী, সিনকোস গ্রুপের ডিরেক্টর নাসিক এম. আক্কাস, পদ্মা গ্রুপের জেনারেল ম্যানেজার মো. আবু তাইয়্যুব এবং ওয়াইজেন ইঞ্জিনিয়ারিংয়ের হেড অব বিজনেস কিশোর রায়। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষার্থীরাও এ আয়োজনে অংশগ্রহণ করে।

দুইদিনব্যাপী এই উৎসবে দেশের প্রায় ৪৫টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। এবারের আয়োজনের মোট পুরস্কার মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উৎসাহ যোগ করেছে।

ফেস্টিভ্যালে মোট ১০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাড মেকিং, কেস স্টাডি, পোস্টার প্রেজেন্টেশন, ক্যাড কনটেস্ট, লাইন ফলোয়িং রোবট, সকার বট, প্রজেক্ট শোকেসিং এবং রোবোটিক্স ও আইটি অলিম্পিয়াড।

রোবোটিক্স ও আইটি অলিম্পিয়াডে স্কুল-কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৭০ জন প্রতিযোগী অংশ নেয়।

প্রজেক্ট শোকেসিং সেগমেন্টে অংশগ্রহণকারী আইজ্যাক নামের এক শিক্ষার্থী বলেন, “এখানে অনেকেই তাদের প্রজেক্ট উপস্থাপন করেছে। নতুন নতুন আইডিয়া দেখে খুব ভালো লাগছে। আমাদের প্রজেক্টও ভালো সাড়া পেয়েছে। শিক্ষকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি, যা ভবিষ্যতে কাজে লাগবে।”

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন চিন্তার বিকাশ ঘটবে এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে। প্রথমবারের মতো স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য আলাদা সেগমেন্ট রাখা হলেও প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। তারা আশা করছেন, ভবিষ্যতেও এই আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে এবং তরুণ প্রজন্মের মাঝে প্রযুক্তি চর্চা আরও বিস্তৃত হবে।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে চারা বিতরণ ও আলোচনা সভা

জুডিশিয়াল সার্ভিস থেকে বাদ পড়া ১৪ প্রার্থীকে গেজেটভুক্তির দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে ষড়যন্ত্র হচ্ছে – কামরুল হুদা

নাসির নগরে জুলাই সনদ ও পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত,

“জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

২৫ সালের চতুর্থ ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

চৌদ্দগ্রামে আবদুল বারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে জেলা আইনজীবী সমিতি

চৌদ্দগ্রামে নিমজ্জিত আমন ধানের বীজতলা, আতঙ্কে পোল্ট্রি ও মৎস্য চাষীরা