Monday , 24 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হবে। শিক্ষার বিভিন্ন স্তরে এ প্রতিযোগিতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে সরকার সমন্বিতভাবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কোরআন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। সে সময় তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

শিক্ষামন্ত্রীর সর্বশেষ ঘোষণার মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের বিষয়টি আবারও তুলে ধরা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে ৪ জন আজীবনসহ ১৯ জন বহিষ্কার

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে উধাও শিক্ষক

কুড়িগ্রামে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খুলনায় প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ: তিন দফা দাবিতে শুক্রবার আন্দোলন

কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের চেকপোস্ট: গাড়ি ফেলে দুই যুবকের দৌড়

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চবি শিক্ষার্থীদের জন্য চাকসুর ৩টি বাসের ব্যবস্থা

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

আগামী ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে শেরপুর জেলায় নিয়ে আসবো : রুবেল