Wednesday , 22 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১; রুশ নাগরিকসহ আহত ১২

প্রতিবেদক
বাসস
July 22, 2026 5:41 am

নাটোরের গুরুদাসপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ার ৮ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের হেলপার ফিরোজ হোসেন নাটোর সদর উপজেলার লক্ষ্ণীপুর-খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নাটোর থেকে ঢাকাগামী পণ্যবোঝাই একটি ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী যাত্রীবাহী একটি বাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় উভয় গাড়ির চালক, হেলপার ও বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত ৮ জন রুশ নাগরিকও রয়েছেন, যাদের মধ্যে ৪ জন নারী।

দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান চালায়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ আহতদের দেখতে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বাসস’কে জানান, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সারাদেশের শিক্ষার্থীদের সরাসরি দেখানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী

মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

চৌদ্দগ্রামে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত

কুবিতে ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তিতে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

দুধকুমার নদীতে ভেসে আসছে গরু সহ শত শত গাছের গুড়ি

কন্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান করবে শিল্পকলা একাডেমি

তুরস্কে মে দিবসের বিক্ষোভে আটক পাঁচ শতাধিক বন্দীর মুক্তি