সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অন্যায়ের প্রতিবাদ করায় কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু সায়েম আকন বলেছেন, সমাজে চলমান অনিয়ম আর অপরাধের বিরুদ্ধে সরব থাকার কারণে একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় নেমেছে। সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজাপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আবু সায়েম বলেন, “দীর্ঘদিন ধরে মাদক, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে এসেছি। এই কারণে কিছু সুবিধাভোগী ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি যখন তাদের অপকর্মের তথ্য তুলে ধরি, তখন থেকেই তারা আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য অপপ্রচার শুরু করেছে। এমনকি বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী ঘরানার কিছু ব্যক্তি দলীয় ভিতরেও বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে আমি ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করায় একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা চায় না বিদ্যালয়ের স্বচ্ছতা বজায় থাকুক। আমার পদকে ঘিরেও নানা গুজব ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। যা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করে এবং রাজনৈতিকভাবে দুর্বল করে রাখার চেষ্টা চলছে। তবে আমি জনগণের পাশে আছি, থাকবো। আমার অবস্থান সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল এবং থাকবে।”

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই অপপ্রচারের নিন্দা জানিয়ে আবু সায়েম আকনের পাশে থাকার ঘোষণা দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩