Tuesday , 21 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 21, 2025 9:01 am

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা, ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭ জন সদস্যকে মনোনীত করা হয়েছে।
২০ অক্টোবর ২০২৫, সোমবার, কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের জন্য কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এর আগে, ১৩ অক্টোবর ২০২৫ তারিখে পবিপ্রবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাফরিন সুলতানা। তাদের ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল, যা কেন্দ্রীয় দপ্তরে জমা দিয়ে অনুমোদন প্রাপ্ত হয়েছে।
নতুন কার্যনির্বাহী সদস্যদের পদ ও নামসমূহ নিম্নরূপ: সভাপতি মো সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জাফরিন সুলতানা, সহ-সভাপতি তানজিলা বেগম মীম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ, দপ্তর সম্পাদক মো আশরাফুজ্জামান রোমান, সহ সাংগঠনিক সম্পাদক মো তানভীন ইসলাম, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল, উপ-দপ্তর সম্পাদক সুমাইয়া আমিন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইমা সুলতানা এলীন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আদৃতা ইশরাত আভা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবিএম মোসাদ্দেক হোসেন জিহাদ, প্রচার সম্পাদক রিফাত রহমান, সম্পাদকীয় পর্ষদ মোহাম্মদ খোকন ও আল কাইয়ুম, কার্যনির্বাহী সদস্য মুশফিকুর রহমান ও আবদুল মান্নান।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। পবিপ্রবি শাখার যাত্রা শুরু হয় ২০২৪ সালের ৯ অক্টোবর। বর্তমান শাখা শিক্ষার্থীদের লেখালেখি ও সৃজনশীলতায় উৎসাহিত করতে বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালা আয়োজন করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা

ইছামতি নদীর বুকে নড়বড়ে বাঁশের সাঁকোয় জনজীবনে দুর্ভোগ

জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে মসজিদে মসজিদে খাদ্যে ভেজাল মেশানো সম্পর্কে ইসলামি অনুশাসন তুলে ধরে বক্তব্য প্রদানের নির্দেশ

কুবিতে ছাত্ররাজনীতি উন্মুক্ত করার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

চুনারুঘাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত