Monday , 8 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি গঠন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 8, 2025 2:14 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ সদস্যবিশিষ্ট এই নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাতুল রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তাবাসসুম মেহেনাজ।

রবিবার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম সুচি এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মেহেদি হাসান নাঈম। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী শাহজালাল আহমেদ নিশাত, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী শময়িতা কবীর শারজা, ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আজিজুল ইসলাম।

রিসার্চ সোসাইটির নবনির্বাচিত সভাপতি রাতুল রহমান বলেন, ‘সুদীর্ঘ সময় ধরে গবেষণা কর্মের সাথে যুক্ত থাকায় জ্ঞান উৎপাদন ও তা ছড়িয়ে দেবার মাঝে আনন্দ খুঁজে পাই। গবেষণা সংসদের পদায়নের মধ্য দিয়ে নবীন গবেষকদের এগিয়ে নেবার একটি সুযোগ হলো। এই দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও যারপরনাই কৃতজ্ঞ। আমরা নবীন গবেষকদের উৎসাহ প্রদানের পাশাপাশি সারা বছরই নানান ওয়ার্কশপ, সেশন ও অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবারে এগুলো পুর্বের চেয়ে বহুমাত্রিক ও সময়োপযোগী করে তোলার প্রয়াস থাকবে।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাবাসসুম মেহেনাজ বলেন, ‘রিসার্চ সোসাইটিকে আরও শক্তিশালী, সংগঠিত ও গবেষণাবান্ধব প্ল্যাটফর্মে রূপান্তর করাই আমার লক্ষ্য। নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, গবেষণা সহায়তা ও নবীনদের দিকনির্দেশনার মাধ্যমে টেকসই গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে চাই। পাশাপাশি গবেষণা প্রকাশনা বৃদ্ধি, আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের যুক্ত করাও আমার অগ্রাধিকার। সবার সহযোগিতায় রিসার্চ সোসাইটিকে একটি উদাহরণমূলক সংগঠন হিসেবে এগিয়ে নিতে চাই।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে

গোয়াইনঘাটে ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

‎কুবিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটিই ছিল মুক্তিযুদ্ধের ডাক : ইকবাল হাসান মাহমুদ টুকু

দ্য এশিয়া র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি, দেশের যৌথভাবে পঞ্চম

কাতারের রাজধানী দোহায় ব্যাপক বিস্ফোরণের শব্দ

ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প

মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী আজিজুল হকের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা