Thursday , 23 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ক্যারিয়ার সেরা রেটিং তানজিদের

প্রতিবেদক
বাসস
July 23, 2026 1:00 pm

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান। ব্যাটারদের তালিকায় আরও উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ওপেনার সাইফ হাসানের।

সাপ্তাহিক হালনাগাদে বোলারদের র‌যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই স্পিনার মাহেদি হাসান-রিশাদ হোসেন এবং পেসার তাসকিন আহমেদের।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন তানজিদ। দ্বিতীয় ম্যাচে ৫৮ রানের পর তৃতীয়টিতে অনবদ্য ৬৬ রানে বাংলাদেশকে সিরিজ জয়ের স্বাদ দেন তিনি। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে টাইগাররা।

তিন ম্যাচে ১৪০ রান করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন তানজিদ। র‌যাংকিংয়ে ৬৪৯ রেটিং নিয়ে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠেছেন তানজিদ। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে র‌যাংকিংয়ে সবার উপরে আছেন তানজিদই।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১২ রানে ফিরলেও, দ্বিতীয়টিতে ৫৫ রানের ইনিংস খেলেন সাইফ। শেষ ম্যাচে ৪ রানে আউট হন তিনি। তারপরও ৯ ধাপ উন্নতিতে ২৭তম স্থানে জায়গা পেয়েছেন সাইফ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ৪ উইকেট নেন স্পিনার মাহেদি। বোলারদের র‌যাংকিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে তার। ৬৩২ রেটিং নিয়ে ১৯তম স্থানে উঠেছেন এই অফ স্পিনার।

সিরিজের শেষ দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে আট ধাপ উন্নতি হয়েছে লেগ স্পিনার রিশাদের। ৬১৯ রেটিং নিয়ে ২৬তম স্থানে আছেন তিনি।

জিম্বাবুয়ে সিরিজে তিন ম্যাচে কোন উইকেটই নিতে পারেননি তাসকিন। তারপরও র‌যাংকিংয়ে অন্যদের অবনতিতে ৯ ধাপ উন্নতি হয়েছে তার। ৫০৬ রেটিং নিয়ে ৬৯তম স্থানে আছেন তাসকিন।

টি-টোয়েন্টিতে ব্যাটার তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের উইকেটরক্ষক ইশান কিশান। বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান এবং অলরাউন্ডারদের তালিকায় জিম্বাবুয়ের সিকান্দার রাজা যথারীতি শীর্ষে আছেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের

সিরাজগঞ্জের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ করলেন হাজী মো. আব্দুস সাত্তার

নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগে একজনের মৃত্যু

নবীনগরে রেজিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিখোঁজ

কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

কূটনীতি ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ম্যাখোঁর

নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা, তালাক ও আরেক পুরুষের সঙ্গে বিয়ে

কালকিনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের