Wednesday , 14 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 14, 2026 3:53 pm

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে বসেছে একদিনের বিনিরাইল মেলা। আড়াইশ বছরের পুরোনো মাছের এ মেলাকে জামাই মেলাও বলা হয়। প্রতি বছর মেলা থেকে বড় মাছ কিনে শ্বশুরবাড়ি যান এলাকার জামাইরা। তবে মেলা থেকে শ্বশুররাও বড় মাছ কেনেন।

স্থানীয়রা জানান, প্রতি বছর অগ্রহায়ণের ধানকাটা শেষে দিনব্যাপী এ মেলা বসে। সকাল থেকে মেলা প্রাঙ্গণে বসে সারি সারি মাছের দোকান। সামুদ্রিক বড় মাছের পাশাপাশি এখানে দেশীয় প্রজাতির নানান আসে। ক্রেতাদের আকৃষ্ট করতে নানান রকম অঙ্গভঙ্গি ও সুরে হাঁকডাক করেন দোকানিরা। বড় মাছ মাথার ওপরে তুলে জানান দিচ্ছেন মেলার বড় মাছটি তিনি এনেছেন।

মেলায় তিন শতাধিক মাছের স্টল ছাড়াও রয়েছে আসবাবপত্র, খেলনা, মিষ্টি, নিমকি-মোরালি, হাওয়াই মিঠাই, বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যের বাহার।

কথা হয় মেলায় ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীর সঙ্গে। তারা জানান, মেলা উপলক্ষে মেয়ে-জামাইকে দাওয়াত করে আনা এ এলাকার মানুষের রীতিতে পরিণত হয়েছে। প্রতি বছর এ মেলায় দল বেঁধে বন্ধু-বান্ধব নিয়ে তারা ঘুরতে আসেন। অনেক লোক সমাগম হয় তাই খুব ভাল লাগে। কেউ কেউ আবার জানান, তারা একেবারেই নতুন। এ মেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি ভাইরাল, তাই দেখতে আসছেন।

মেলার মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিবছর মেলায় তারা আসেন। অন্য বছর বেচাকেনা ভালো থাকলেও এবারের বেচাকেনা খুবই মন্দা ভাব যাচ্ছে। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত মাছ বিক্রি করেন। মেলায় কেনার চেয়ে দেখতে আসা মানুষের ভিড় বেশি। তবে বেচা-কেনা যাই হোক স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্কের কারণে প্রতি বছরই আসেন বিক্রেতারা। সাধারণত এ অঞ্চলের জামাইরা তাদের শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ পেয়ে মাছ কিনে শ্বশুরবাড়ি যান। আবার শ্বশুররাও বড় মাছ কিনে জামাইদের সমাদর করেন।

আয়োজক সূত্র জানান, শুরুতে মেলা অনুষ্ঠিত হতো ক্ষুদ্র পরিসরে। এটি অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবে আয়োজন করা হতো। এটি এক সময় সনাতন ধর্মাবলম্বীদের মেলার হলেও সময়ের সঙ্গে সঙ্গে এ মেলাটি একটি সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ব্রিটিশ আমল থেকে আয়োজন করে আসা বিনিরাইলের মেলার বয়স আড়াইশ বছর ছাড়িয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পৌষ-সংক্রান্তিতে প্রতি বছর বিনিরাইল গ্রামে এ মেলার আয়োজন হয়। সাধারণের নিরাপত্তার স্বার্থে মেলায় থানা পুলিশ ও আনসার সদস্যের টহল থাকবে। এছাড়াও মেলায় কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য মেলা প্রাঙ্গণে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, বহু বছরের পুরনো এ মেলাকে ঘিরে স্থানীয়ভাবে রয়েছে নানা ধরণের কথা। তবে ইতিহাস-ঐতিহ্য টিকিয়ে রাখতে গ্রামগঞ্জে এ ধরণের আয়োজন সত্যি আমাদের চিরায়ত বাংলার রূপই ফুটে উঠে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় উদ্বোধন হলো কুটুম বাড়ি রেস্টুরেন্ট

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন চালককে জরিমানা

পানি নেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ: মাছ বিতরণ এতিমখানায়

শ্রীবরদী সীমান্তে ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ, ৭ জনের বিরুদ্ধে মামলা

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে এনায়েতপুর ছাত্রদলের মানববন্ধন

গাবতলীতে আবাম ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট ১৪৪ এর আওতায় ছাগল হাঁস ও মুরগি বিতরণ

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ