Sunday , 26 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শাহজাদপুরে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 26, 2026 2:14 pm

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা চুরি হওয়া ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন—শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মোঃ জামাত প্রামানিকের সন্তান মোঃ মনিরুল ইসলাম (২৯), বাড়াবিল উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে মোঃ রায়হান হোসেন (২৪) এবং মোঃ দুলাল হোসেনের পুত্র মোঃ বেল্লাল হোসেন (৩০)।

উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে একটি কালো রংয়ের ১৫০ সিসির (১ ডিস্ক) পালসার, একটি লাল রংয়ের ১৫০ সিসির (১ ডিস্ক) পালসার, একটি কালো রংয়ের ১৫০ সিসির (২ ডিস্ক) পালসার, একটি ১৫০ সিসির সুজুকি জিকজার এবং একটি লাল রঙের ১০০ সিসির প্লাটিনা রয়েছে।

আটককৃতদের রবিবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে মুন্সিগঞ্জে খেলাফত মজলিসের স্মারকলিপি

ঐতিহাসিক উপজেলা পরিষদ মাঠ রক্ষার দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন

বায়োফার্মাসিউটিক্যাল খাত এগিয়ে নিতে দ্রুত জাতীয় কৌশল :স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ভবনের উদ্বোধন

চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার

টেকনাফে বিজিবি–র‍‍্যাবের অভিযানে ইয়াবা জব্দ, পাচারকারী আটক

পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ

জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী