Monday , 13 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে মুন্সিগঞ্জে খেলাফত মজলিসের স্মারকলিপি

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 13, 2025 5:55 am

সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

জুলাই সনদ বাস্তবায়ন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রনয়ণসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, মুন্সিগঞ্জ জেলা শাখা।

আজ রোববার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মো. মুহাম্মদুল্লাহ নাজিবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা সাধারণ সম্পাদক মুফতি ওয়ালী উল্লাহ হাসানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মুফতি মুস্তাফিজুর রহমান, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আমিনুল ইসলাম আমিন, সহ সভাপতি মাওলানা আবু সালেহ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ উসামা আজিজি, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাঈদ খান নদভী, বাইতুল মাল সম্পাদক মাওলানা সালাউদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, টংগিবাড়ী থানা প্রতিনিধি মাওলানা সাইফুল ইসলাম এবং ছাত্র মজলিস প্রতিনিধি আব্দুল্লাহ বিন আরাফাত প্রমুখ।

স্মারকলিপিতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতির অনুসরণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই সনদ জাতির প্রত্যাশা ও ন্যায়ভিত্তিক রাজনীতির নতুন দিক উন্মোচন করেছে। দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে এর বাস্তবায়ন সময়ের দাবি। আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করবেন।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে শিক্ষক নিয়োগে বাধার অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহীদ শান্ত’র মা

পাঁচবিবি জামায়াতের বিশাল নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিরামপুরে পারিবারিক কলহে স্বামী নিহত, স্ত্রী আটক

লালমনিরহাটে শহীদ ওসমান হাদির স্মরণে আলোচনা, দোয়া ও বিক্ষোভ সমাবেশ

বোদাতে উদ্ধার হলো বিরল প্রজাতির শিকারি ঈগল

পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুঠিয়াতে জামায়াত প্রার্থীর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া

বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন