Tuesday , 2 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 2, 2025 11:29 am

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) রওশন কবির,উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সেতেরা সুলতানা,উপজেলা জামাতের আমির সভাপতি মাওলানা মজবুর রহমান প্রমুখ :

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।

এর মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে আলোচনাসভা, কালো ব্যাজ ধারণ ও নিরবতা পালন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান সভার সকল মতামত ও প্রস্তাব গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে

ত্রিশালে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় পাটির দোয়া মিলাদ অনুষ্ঠিত

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও

পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

রপ্তানি বহুমুখীকরণে ইসিফরজে প্রকল্প : ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান

জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ

জাবিতে ছাত্রশক্তির নবীনবরণে দাওয়াত পায়নি জাকসু

ঠাকুরগাঁওয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর