শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ 

ঝিনাইদহের পবহাটি গ্রামে ঘটে গেল হৃদয়বিদারক এক মর্মান্তিক ঘটনা। সাড়ে তিন বছরের চঞ্চল শিশু সাইমা আক্তার সাবা প্রতিদিনের মতো শীতের সকাল ৮টার দিকে খেলতে বের হয়ে আর ঘরে ফেরেনি। দিনভর খোঁজাখুঁজির পর অবশেষে রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী মাসুদের ঘর থেকে উদ্ধার করা হয় তার নিথরদেহ। মুহূর্তেই শোকের ভারে স্তব্ধ হয়ে পড়ে পুরো পবহাটি গ্রাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাবা নিখোঁজ হলে তার বাবা সাইদুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ গুরুত্বের সাথে বাড়ির আশপাশ, পুকুর, ঝোপঝাড়, প্রতিবেশী বাড়ি সব জায়গায় তল্লাশি চালায়। তবুও দিনের শেষে মিলেনি সাবার কোনো খোঁজ। পুরো গ্রামে নেমে আসে উদ্বেগ ও উৎকণ্ঠার ছায়া।

অবশেষে রাতে ছড়িয়ে পড়ে দুঃসংবাদ প্রতিবেশী মাসুদের ঘর থেকে পাওয়া গেছে ছোট্ট সাবার নিস্তেজ শরীর। কী অপরাধ ছিল শিশুটির? এই প্রশ্নে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা সাইদুল ও তার স্ত্রী। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে হত্যা করা হয়েছে। সন্দেহের ভিত্তিতে মাসুদের স্ত্রী শ্যামলী খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রামবাসীর দাবি, দ্রুত সঠিক তদন্ত ও প্রকৃত হত্যাকারীকে গ্রেফতার করতে হবে। শুধু একটি শিশুর মৃত্যু নয়, পবহাটি গ্রাম হারিয়েছে তার নিস্পাপ আলো; কেঁপে উঠেছে মানবতা, ফুঁসছে শোক আর ক্ষোভে সাধারণ মানুষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩