Monday , 20 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কৃষকের স্বার্থে ৭ দফা দাবিতে এনসিপির স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 20, 2025 12:55 pm

মো:সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

সার সংকট নিরসন, সিন্ডিকেট বন্ধ ও কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিতসহ ৭ দফা দাবি জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন-এর নিকট স্মারকলিপি হস্তান্তর করেন দলীয় নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ দেড় লাখ হেক্টরেরও বেশি। কিন্তু কৃষকদের চাহিদার তুলনায় সরকার নির্ধারিত সার বরাদ্দ এক-চতুর্থাংশেরও কম। এতে কৃষকরা বাধ্য হচ্ছেন সিন্ডিকেটের কাছ থেকে অতিরিক্ত দামে সার কিনতে।

এনসিপি স্মারকলিপিতে পর্যাপ্ত সার বরাদ্দ, বণ্টন তদারকি জোরদার, কালোবাজারি রোধ এবং কৃষকদের ক্ষতিপূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এসময় দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী গোলাম মর্তুজা সলিম বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাই— সার সরবরাহে সিন্ডিকেট যেন বন্ধ করা হয় এবং কৃষক নির্ধারিত দামে চাহিদা অনুযায়ী সার পেতে পারে। ঠাকুরগাঁও কৃষিনির্ভর জেলা, তাই সার সংকট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি।”

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, কৃষকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশের ১২তম

দুর্গাপূজার ৯ দিনের ছুটি শেষে কাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মহড়া

ঠাকুরগাঁওয়ে প্রয়াত স্কাউটারদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান

একটি শিশু, একটি বৃক্ষ: কোটি গাছ লাগিয়ে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ

চৌদ্দগ্রামে জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’-এর পক্ষে জামায়াতের গণসংযোগ

একজন মানবিক ব্যাক্তি মাহমুদুল হাসান শামীম; নিজেকে নিয়োজিত রেখেছেন মানুষের সেবায়

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিনকে সংবর্ধনা

জৈন্তাপুরের জনপ্রিয় সমাজসেবক আব্দুল গাফফার চৌধুরী খছরু উমরাহ পালনে সৌদি আরবে রওনা

ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী: আসিফ নজরুল