Monday , 22 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে কৃষিজমির টপ সয়েল রক্ষায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়, এক্সাভেটর ও ড্রাম ট্রাক জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 22, 2025 7:43 am

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কৃষি জমিনের টপ সয়েল রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। মাটি ব্যবসায়ীদের দৌরাত্ন বন্ধে গত তিন দিনে ৪টি পৃথক অভিযান পরিচালনা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আবাদযোগ্য কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে এসময় “বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০” এর ১৫ ধারায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অভিযুক্তদের নিকট থেকে। এসময় ১টি এক্সাভেটর ও ১টি ড্রাম ট্রাকও জব্দ করা হয়।

রবিবার (২১শে ডিসেম্বর) দুপুরে কনকাপৈত ইউনিয়নের পন্নারা, ভানুস্বর, কনকাপৈত এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে প্রশাসনের একের পর এক অভিযানে অনেকাংশে কমে গেছে মাটি ব্যবসায়ীদের দৌরাত্ন। এতে করে স্বস্থির নি:শ্বাস ফেলছে উপজেলার সাধারন মানুষ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত আবাদযোগ্য কৃষি জমির টপসয়েল কেটে ফেলার অভিযোগে এসব অভিযান পরিচালিত হয়। কৃষি জমি রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান

আওয়ামী শাসনের পতনের বর্ষপূর্তিতে শিবগঞ্জে বিএনপির বিজয় মিছিল

বাবলু টি কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীর

তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান

নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বাউফলের কালিশুরীতে থানা ও ফায়ার সার্ভিস স্থাপনের আশ্বাস ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির

পরিবারের অসতর্কতায় ভেস্তে গেল ঈদের আনন্দ, পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন

চেক জালিয়াতি মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার

কুয়েটে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা, দায়িত্ব গ্রহণ করল ৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি