Monday , 9 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চেক জালিয়াতি মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 9, 2026 6:27 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওতে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার হয়েছেন জেলা শ্রমিক দলের সহ সভাপতি মোঃ আলমগীর।

রবিবার ( ৮ মার্চ ) ভোর রাতে ঈদগাঁও থানার এএসআই হিমেল বড়ুয়ার নেতৃত্বাধীন পুলিশ ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আলমগীর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাত জোলাকাটা গ্রামের মোঃ আলতাজ মিয়ার ছেলে। তিনি জেলা শ্রমিক দলের সহ সভাপতি বলে নিশ্চিত করেছেন জেলা শ্রমিক দল সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম।

এলাকাবাসী জানান, নিজকে ইসলামাবাদ ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রচার-প্রচারনা চালিয়ে আসছিলেন প্রবাসফেরৎ আলমগীর। গতকাল শনিবারও তিনি যথারীতি প্রচার-প্রচারনা করেন। কিন্তু রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ধৃত আলমগীর সাজাপ্রাপ্ত আসামী। চেক জালিয়াতি মামলায় ইতোপূর্বে তার বিরুদ্ধে এক বছরের কারাদন্ডসহ ৫০ লাখ টাকার অর্থদন্ডের রায় প্রচার করেন আদালত । সাজা পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ

কুড়িগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে ৯৭৫০ টি ফলজ চারা গাছ বিতরণ

গ্রিসে বছরের সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস

চীনে ভয়াবহ ঝড়ে ১৭ জনের মৃত্যু, লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

সৌদি আরব সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে: রাষ্ট্রপতি

ড. ইউনূসের সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

প্রজনন মৌসুমেও দুমকিতে নিষিদ্ধ জালের দৌরাত্ম্য: সংকটে মৎস্য সম্পদ

এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল