Saturday , 23 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কোম্পানীগঞ্জের ক্রাশার মিলে অভিযান চালান ডিসি মো: সারোয়ার আলম

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 23, 2025 6:32 am

মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

‘আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব’— বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি বলেন, বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সরেজমিনে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় যান। এলাকা পরিদর্শনে গিয়ে ফেরার পথে কোম্পানীগঞ্জের ৩টি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা সব পাথর জব্দের পর তিনি এ হুঁশিয়ারি দেন।

অভিযানের বিষয় নিশ্চিত করে নবাগত এ জেলা প্রশাসক বলেন, সাদাপাথর পরিদর্শন শেষে ফেরার পথে ৩টি স্পটে দেখি অনেক সাদাপাথর। তারা ট্রাকের ভেতরে প্রথমে সাদাপাথর তুলে তার উপরে এলসি পাথর দিয়ে ঢেকে দেয়। সেই পাথরগুলো জব্দ করে সেখানে নির্দেশ দিয়েছি যাতে সেখান থেকে একটি পাথর না সরানো হয়।

সারোয়ার আলম আরও বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। যারা অপরাধ করছে তাদের শাস্তি হবে।

তিনি আরও বলেন, জনগণই আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সারোয়ার আলম। এ সময় হুঁশিয়ার করে তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা, প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা টেকসই উন্নয়ন হতে হবে, পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি অনুরোধ করব সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন।

এরপর ডিসি সারোয়ার আলম সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, জনগণ আর সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে নেওয়াসহ স্থায়ী সমাধান করা হবে। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চবির ৫৬৫তম সিন্ডিকেটে ১৫৩ নিয়োগের অভিযোগ মিথ্যা : দুদক

পিংক বাস’ চালু আজ, ঢাকার যেসব রুটে মিলবে সেবা

নলছিটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা

মঙ্গলবার থেকে উন্মুক্ত হচ্ছে বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র

চৌদ্দগ্রামে দারুস সুন্নাহ দ্বীনীয়া মাদ্রাসা শতভাগ পাস

ফুলবাড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯

দক্ষিণ চরটেকী ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে প্রাণ গেল যুবকের