Wednesday , 15 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯

প্রতিবেদক
বাসস
April 15, 2026 1:37 pm

ভারতের মধ্যাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বুধবার এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান।

এতে আরও ১৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলায় বেদান্ত লিমিটেড পরিচালিত একটি স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে।

প্রতিষ্ঠানটি লন্ডনে তালিকাভুক্ত বেদান্ত রিসোর্স-এর সহযোগী। রায়পুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জেলার পুলিশ প্রধান প্রফুল ঠাকুর বলেন, বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। এই ঘটনায় আহত ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, একটি পাইপলাইন ফেটে যাওয়ায় এ বিস্ফোরণটি ঘটতে পারে। এতে অতিরিক্ত উত্তপ্ত বাষ্প ছড়িয়ে পড়ে।

এ সময় অনেকেই দুপুরের খাবার খাচ্ছিলেন।

বেদান্ত রিসোর্সেসের চেয়ারম্যান অনিল আগরওয়াল এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা’ বলে মন্তব্য করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘ঘটনাটি তদন্তে উচ্চ পর্যায়ের অনুসন্ধান শুরু হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটনে কোনো ত্রুটি রাখা হবে না।’

রাজ্য প্রশাসনও আলাদা তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী বষ্ণু দেও সাই দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।

ভারতে শিল্প দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে নিরাপত্তা বিধি মানার ক্ষেত্রে যথাযথভাবে এর অনুসরণ না করা ও দুর্বল তদারকিকে এর কারণ হিসেবে দেখা হয়।

গত মাসে পশ্চিম ভারতে একটি আতশবাজি কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চুরি-ছিনতাইয়ে নাস্তানাবুদ সুয়ালকাবাসী

ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ তিনজন আটক

নাসিরনগর সাংবাদিক ফোরাম এর ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই ববিতে, প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম

কালকিনিতে ভ্যাকসিন সংকট: সাপে কাটা ও কুকুর-বিড়ালের কামড়ে রোগীরা বিপাকে

বাজেট ঘাটতির অজুহাতে আটকে আছে ঢাকাগামী বাস মাভাবিপ্রবি’র

পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

কুমিল্লা-১১ সংসদীয় আসন সীমানা পূর্ণবহালের দাবী বিএনপির

বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : আবু হোসেন পনি

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান