Saturday , 12 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে দারুস সুন্নাহ দ্বীনীয়া মাদ্রাসা শতভাগ পাস

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 12, 2025 7:20 am

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শুভপুর ইউনিয়ন পাশাকোট দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসায় বরাবরের ন্যায় এবারও শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। চলতি বছর কুমিল্লা বোর্ডে এবং চৌদ্দগ্রাম উপজেলায় মাদ্রাসার ঘোষিত ফলাফলে বিপর্যয় হলেও পাশাকোট দারুস সুন্নাহ মাদ্রাসা ৭টি এ প্লাসসহ শতভাগ পাস করায় পুরো উপজেলায় প্রশংসা করিয়াছে।

গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা বোর্ডের প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে দেখা যায়, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসার ২০২৫ সেশনের দাখিল পরিক্ষায় ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের সাথে পাস করে। এর মধ্যে গোল্ডেন এ প্লাস দুইজন, এ প্লাস সাতজন, এ ২৫ জন এবং এ মাইনাস আটজন।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার বলেন, চলতি বছরে মাদ্রাসা বোর্ডের ঘোষিত দাখিল ২০২৫ এর ফলাফলে চৌদ্দগ্রাম উপজেলায় ফলাফল বিপর্যয় ঘটে। এই বিপর্যয়ের মধ্যেও মহান আল্লাহর অশেষ রহমতে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আমি পাসাকোট দারুসসুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসার একজন খাদেম হিসেবে যতটুকু সম্ভব হচ্ছে সহযোগিতা করে আসছি।

মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুম বিল্লাহ জানান প্রতিষ্ঠানটির ধারাবাহিক ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, এলাকাবাসীরসহ মাদ্রাসার সাথে সংশ্লিষ্টদের সহযোগিতাও উল্লেখযোগ্য। ভবিষ্যতেও ধারাবাহিক ভালো ফলাফল অর্জনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুবির বিআরটিসি বাসের সাথে ট্রাকের ধাক্কা, আহত একাধিক

আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা

নাসির নগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভা

অপপ্রচারের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে ওসি’র প্রেস ব্রিফিং

বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা

কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী এক নারী নিহত

আন্তর্জাতিক শিক্ষাঙ্গণে কুবিকে প্রতিনিধিত্ব করতে ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ গঠন

চরপাড়া থেকে জামালপুর-ভর্তি জালিয়াতির জাল কই থামবে?

বিয়ের লোভ দেখিয়ে খালাতো বোনের সঙ্গে সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার