Saturday , 25 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠিতে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 25, 2026 6:24 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডের রূপনগর ব্রিজ এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রবিউল হোসেন (তুহিন)। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান, ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু এবং ঝালকাঠি জেলা চালক দলের সাধারণ সম্পাদক নয়ন মুন্সি।

প্রধান অতিথির বক্তব্যে মো. রবিউল হোসেন (তুহিন) বলেন, “মাদক আজ আমাদের সমাজ ও পরিবারের অন্যতম বড় শত্রু। একটি পরিবার ধ্বংস করতে একজন মাদকাসক্ত সদস্যই যথেষ্ট। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; পরিবার, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ধরনের সামাজিক প্রশ্রয় দেওয়া যাবে না। সুন্দর, নিরাপদ ও আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বক্তারা বলেন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। এলাকায় কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, “যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাই মাদককে ‘না’ বলে সুস্থ, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সমাবেশ শেষে উপস্থিত সবাই চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডকে মাদক ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক নেতা বাদশা মুন্সি। সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী আব্দুল কুদ্দুস (খোকন)। সমাবেশের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন নিয়াজ মাহমুদ, জসিম হাওলাদার ও তারেক হাওলাদার। এছাড়াও চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সমাবেশটি সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন : রিজভী

নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

নজরুল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি গঠন

কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

জাবিতে জলসিঁড়ির নতুন নেতৃত্বে সুরভী–প্রমা

বিরামপুরে পারিবারিক কলহে স্বামী নিহত, স্ত্রী আটক

কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসানোর নির্দেশ