Saturday , 25 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন রাভনীত সিং বিট্টু। আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

গত জুনে রাজ্যসভার সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি মন্ত্রিসভা থেকেও সরে দাঁড়ান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। পাশাপাশি, আম আদমি পার্টি (আপ) শাসিত রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার দায়িত্বও তার কাঁধে আসতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘ভারতের জনগণ, বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের মানুষের সেবা করা আমার জন্য গর্বের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে আমি অঙ্গীকারবদ্ধ। নতুন উদ্যমে জনগণের সেবায় আমার পথচলা অব্যাহত থাকবে।’

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। একই বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তিনি। পরে কংগ্রেস নেতা কে. সি. ভেনুগোপালের শূন্য হওয়া রাজ্যসভার আসনে রাজস্থান থেকে অবশিষ্ট মেয়াদের জন্য মনোনীত করা হয় তাকে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

চাটমোহরে ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

কাঠালিয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক গুরুতর আহত

ছাত্রদল নেতার হাতে হেনস্তা: সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উঠলো ক্যাম্পাসে

বন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী

চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয়

পুলিশকে মানবিক ও ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ রাষ্ট্রপতির

জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত