Thursday , 23 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কাপ্তাইয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

প্রতিবেদক
বাসস
April 23, 2026 5:36 am

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে আহত অবস্থায় বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

ওয়াইল্ডলাইফ স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর রেস্কিউয়ার টিমের সদস্য ও উপজেলার কলা বাগান এলাকার স্থানীয় যুবক ইমরান হোসেন ইমন প্রাণীটিকে আহত অবস্থায় উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। পরে কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা বুধবার রাত সাড়ে ১০টার দিকে এসে প্রাণীটিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

ইমরান হোসেন ইমন বাসসকে বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলাবাগান এলাকায় লজ্জাবতী বানরটিকে বৈদ্যুতিক তারে আহত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করি। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে আহত অবস্থায় প্রাণীটিকে নিয়ে যান।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অফিস সহকারী ওসমান গনি বাসসকে বলেন, কাপ্তাই উপজেলার কলাবাগান এলাকার বাসিন্দা ইমরান হোসেন ইমন এর কাছ থেকে আমরা বনবিভাগের একটি টিম বুধবার রাতে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে গিয়ে গতরাতেই বন বিভাগের কর্মকর্তাদের কাছে বানরটি হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি বেঙ্গল স্লো লরিস প্রজাতির। সমগ্র রাঙামাটি জেলায় হাতে গোনা ৪ থেকে ৫টি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

কাল থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় পূর্ণাঙ্গ দানোত্তম চীবর দান অনুষ্ঠান

নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত

জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও গণভোটের পরই নির্বাচন দিতে হবে-মাওলানা আবদুল হালিম

৩০০ বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘জুলাই কর্নার’ উদ্বোধন

ট্রাম্পের কঠোর হুমকির পর শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

মাদারীপুরে শ্রাবন্তী আক্তার সংবাদ সম্মেলনে নির্দোষ দাবি

সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী