রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

উত্তরা ট্রেজেডি মাঝখানে স্ত্রী, দুই পাশে স্বামী ও সন্তানকে নিয়ে চির নিদ্রায় শায়িত এক পরিবারের ৩ জন

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

ঢাকার রাজধানী উত্তরায় ১১ নাম্বার সেক্টরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৬ জন মারা গেছেন তাদের মধ্যে তিনজনের বাড়ী কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়ীতে। মৃত্যুর সংবাদ শুনে শোকে স্তব্ধ হয়ে গেছেন চিওড়া কাজী বাড়ী। স্বজন হারানোর যন্ত্রনায় যেন তারা কথা বলাই ভুলে গেছেন।

শনিবার সকালে লাশবাহী এম্ব্যুলেন্স গ্রামে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সকাল ১১টায় চিওড়া কাজী বাড়ীতে ৩য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয় স্বামী, স্ত্রী ও একমাত্র সন্তানকে। মাঝখানে স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭), আর এক পাশে স্বামী কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮) আরেক পাশে তাদের দুই বছরের সন্তান কাজী ফাইয়াজ রিশানকে দাফন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল বেলা অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয় তারা হলেন-উপজেলা চিওড়া কাজী বাড়ির কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তাঁর স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাঁদের দুই বছরের একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান।

নিহতের ফুপাতো ভাই কাজী নাহিদ জানান, ফজলে রাব্বির বাড়ি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন চিওড়া ঐতিহ্যবাহী কাজী বাড়ী তাদের জন্মস্থান। কুমিল্লা শহরে ও তাদের বাড়ী রয়েছে। তিনি ওষুধ প্রস্তুতকারক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত। আর তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ। তাদের দুই ছেলে ফাইয়াজ ও রাফসান।

তিনি আরও জানান, স্বামী স্ত্রী দুজনই কর্মজীবী হওয়ায় তাদের দুই ছেলেই উত্তরাতেই নানির বাসায় থাকতো। শুক্রবার অফিস বন্ধের দিন হওয়ায় বৃহশপতিবার রাতেই ছোট ছেলেকে নানির বাসা থেকে মায়ের বাসায় নিয়ে আসেন বাবা ফজলে রাব্বির। এরপর শুক্রবার সকালে ওই বাসায় আগুনের সংবাদ পান স্বজনরা। পরবর্তীতে একে একে হাসপাতালে এসে তাদের মৃত্যুর খবর জানতে পারেন।

আফরোজার বোন আফরিন জাহান জানান, আফরোজাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বাকি দুজনের লাশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের শরীর দগ্ধ হয়নি। তবে তার শরীরে কোনো পোড়া ক্ষত নেই। ধোয়ায় অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ফুফাতো ভাই কাজী শহীদ জানান গত দুই মাস প‚র্বে ফজলে রাব্বি স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাড়ী এসেছেন দুদিন থেকে কর্মজীবন ঢাকার উদ্দেশ্যে চলে যান। আজ স্বামী-স্ত্রী সন্তানের লাশের গাড়ি অ্যাম্বুলেন্স বাড়ীতে অবস্থান করছে। ভাবতে খুব খারাপ লাগছে এভাবে একসাথে তিন জনের মৃত্যু হবে আমরা কল্পনাও করতে পারিনি।

এইদিকে ঢাকায় জানাযা শেষে নিহত ৩ জনের মরদেহ শুক্রবার রাতেই কুমিল্লা শহরের বাড়ীতে নিয়ে আসা হয়। রাত ১০টায় দারোগা বাড়ী জামে মসজিদে তাদের ২য় জানাযা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে চিওড়াতে ৩য় জানাযা শেষে দাফন কাজ সম্পূর্ণ হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩