Friday , 24 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুয়েটে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন আজ

প্রতিবেদক
বাসস
July 24, 2026 10:54 am

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম এই মিলনমেলায় দেশের বিভিন্ন প্রান্তসহ বিদেশে কর্মরত কুয়েটের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী এক ছাদের নিচে সমবেত হবেন। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাস, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনের এই আয়োজনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ বাসস’কে জানিয়েছেন, সম্মেলনটি বিকাল ৪টায় কুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে থাকবে শুভেচ্ছা বক্তব্য, স্মৃতিচারণ, মতবিনিময় এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নানা আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলনে কুয়েটের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আয়োজকদের প্রত্যাশা, এই মিলনমেলা শুধু স্মৃতিচারণ বা পুনর্মিলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, জ্ঞান ও পেশাগত দক্ষতাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এছাড়া কুয়েটের অ্যালামনাইদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিল্প-শিক্ষা-গবেষণার সেতুবন্ধন জোরদার এবং জাতীয় উন্নয়নে তাঁদের অবদানকে আরও সুসংহত করার বিষয়েও এ সম্মেলনে গুরুত্বারোপ করা হবে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের দাবি অস্বীকার ইরানের, বিশ্ববাজারে আবার বাড়ছে তেলের দাম

প্রতিষ্ঠার ১৯ বছর পরও নজরুল বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী জিমনেসিয়াম

চবিতে ভর্তিচ্ছুদের আবেদন এক লাখ ছাড়াল

কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে: খাদ্য প্রতিমন্ত্রী

সাতক্ষীরা কারাগার থেকে পালানো ২ বন্দি গ্রেপ্তার

নিকলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে : নুর

কুবি শিক্ষার্থীকে ট্রেনে উত্ত্যক্ত করার দায়ে পাঁচ যুবক আটক