Friday , 24 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

২০২৭ সালে পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজ আয়োজন করবে ইসিবি

প্রতিবেদক
বাসস
July 24, 2026 3:02 pm

২০২৩ সালের মতো ২০২৭ সালেও পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।২০২৭ সালের ঐতিহাসিক পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইসিবি।

পুরুষ বিভাগে অ্যাশেজের প্রথম টেস্ট ১৮ জুন থেকে ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে শুরু হবে। দীর্ঘ ১২ বছর পর ট্রেন্ট ব্রিজে ফিরছে অ্যাশেজ টেস্ট। এরপর ৩০ জুন থেকে লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

এজবাস্টনে ৮ জুলাই থেকে তৃতীয় টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২১ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু হবে চতুর্থ টেস্ট। প্রথমবারের মতো পুরুষ বিভাগের অ্যাশেজ টেস্ট হতে যাচ্ছে সাউদাম্পটনের রোজ বোলে। ২৯ জুলাই ওভালে শুরু হওয়া পঞ্চম টেস্ট দিয়ে শেষ হবে অ্যাশেজ সিরিজ।

পুরুষ বিভাগের পাশাপাশি ২৪ জুন হেডিংলিতে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে অনুষ্ঠিত হবে নারীদের অ্যাশেজ।

একমাত্র টেস্ট শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে নারীরা।

এর আগে, ২০২৩ সালে ঘরের মাঠে যৌথভাবে পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজ আয়োজন করেছিল ইসিবি।

সেবার পুরুষদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ হয়। নারী পয়েন্টভিত্তিক সিরিজটি ৮-৮ সমতায় শেষ হয়।

অ্যাশেজ ২০২৭ (পুরুষ) টেস্ট সূচি :
১ম টেস্ট : ১৮-২২ জুন, ট্রেন্ট ব্রিজ, নটিংহাম
২য় টেস্ট : ৩০ জুন-৪ জুলাই, লর্ডস, লন্ডন
৩য় টেস্ট : ৮-১২ জুলাই, এজবাস্টন, বার্মিংহাম
৪র্থ টেস্ট : ২১-২৫ জুলাই, সাউদাম্পটন
৫ম টেস্ট : ২৯ জুলাই-২ আগস্ট, দ্য ওভাল, লন্ডন

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে গ্রাম আদালতের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি সভা

এ বি এম আশরাফ উদ্দিন নিজান নীরব নেতৃত্বের এক আলোকবর্তিকা

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮৭ পরিবারের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ

ময়মনসিংহে প্রতিদিন ২০টি বিবাহবিচ্ছেদের আবেদন, পরকীয়া-মাদকাসক্তির ছোবলেই ভাঙছে সংসার!

বাঘাইছড়ি পৌর শ্রমিকদলের নবগঠিত কমিটির পাল্টা সংবাদ সম্মেলন

চবিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২