Tuesday , 25 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮৭ পরিবারের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 25, 2025 10:08 am

মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধি:

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় ১৮৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কমপ্লেক্স চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রোকনুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক,কলাবাগান প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল, সাবেক সভাপতি আকরাম হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ছাগল বিতরণ ও গৃহ নির্মাণ উপকরণ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগী ১৮৭ পরিবারের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে খাবারে বিষ প্রয়োগে ২৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু

চৌদ্দগ্রামে অসহায়ের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর

এয়ার অ্যাম্বুলেন্সে নিজ বাড়িতে নেওয়া হলো নিহত খুবি শিক্ষার্থীর মরদেহ

আজ পবিত্র শবে বরাত

মরহুম নুরুল হোছাইন মাঝি স্মৃতি নূরানী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ত্রিশালে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের পরিচিতি ও মতবিনিময় সভা

আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেফতার

জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত