Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

এয়ার অ্যাম্বুলেন্সে নিজ বাড়িতে নেওয়া হলো নিহত খুবি শিক্ষার্থীর মরদেহ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 18, 2025 2:18 pm

খুবি প্রতিনিধি:

খাগড়াছড়ির সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি (২১ ব্যাচ, ফিজিক্স বিভাগ) নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক শিক্ষকসহ আরও ১২ শিক্ষার্থী আহত হন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা-সাজেক সড়কের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

পরে গুরুতর আহতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে নিহত শিক্ষার্থী রুবিনা আফসানার মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় পরিবারের কাছে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. সাবের হোসেন বলেন, “গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। আর নিহত শিক্ষার্থীর মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে গাইবান্ধায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বিকেলে আহতদের দেখতে হাসপাতালে যান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। জেলা পরিষদের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সহায়তায় এক লাখ টাকা প্রদান করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু

মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপন এর আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

ব্যারিস্টার জমির উদ্দিনের আসন পুনরুদ্ধারে ছেলে নওশাদ জমির

মানিকগঞ্জে পহেলা বৈশাখে ঘুড়ি উৎসব

মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্র ক্লাবের নতুন কমিটি ঘোষণা

জাবিতে আইইএলটিএস কোর্সে ৭৫% স্কলারশিপ দিচ্ছে রোটার‍্যাক্ট ক্লাব

ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তার অভিযুক্ত হান্নান গ্রেফতার