Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ব্যারিস্টার জমির উদ্দিনের আসন পুনরুদ্ধারে ছেলে নওশাদ জমির

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 4, 2025 4:08 pm

আল আমিন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের বড় ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম সোমবার (৩ নভেম্বর) প্রকাশ করা হয়।

পঞ্চগড়-১ আসনটি দেশের সংসদীয় মানচিত্রে ১ নম্বর আসন হিসেবে পরিচিত। পাশাপাশি এই আসনটি বিশেষভাবে আলোচিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কারণে, যিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সঙ্গে যুক্ত থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি গণপূর্ত, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনসহ জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজের কারণে তিনি এখনও ব্যাপক জনপ্রিয়।সবশেষ ২০০৮ সালে এই আসনটিতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। পরবর্তীতে বয়সজনিত কারণে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। পরে তার ছেলেকে মনোনয়ন দেয় দলটি৷ এবারও নির্বাচনে অংশ নিচ্ছেন না ব্যারিস্টার জমির। তার পরিবর্তে বিএনপি মনোনয়ন দিয়েছে তার বড় ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরকে, যিনি দ্বিতীয়বারের মতো এই আসন থেকে নির্বাচন করছেন।

অন্যদিকে, একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়া বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাগপার প্রতিষ্ঠাতা প্রয়াত শফিউল আলম প্রধানের ছেলে ও দলের মুখপাত্র রাশেদ প্রধান, এবং জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইনও লড়বেন এই আসনে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় পাটির দোয়া মিলাদ অনুষ্ঠিত

কুড়িগ্রামে ব্র্যাকের সিআরএ দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দরিদ্র ফ্যামিলিকে ভ্যান গাড়ি উপহার

মুরাদনগরের উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত

শেরপুরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহীর চারঘাটে আগুনে পুড়লো ১২ টি বসতবাড়ি সহ ১টি দোকান

ঈদগাঁওয়ে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো

এক নজরে এসএসসি পরীক্ষার ফল ২০২৫

বাঘাইছড়িতে ভয়াবহ বন্যা, জনজীবন বিপর্যস্ত