Monday , 13 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বাসস
July 13, 2026 5:15 am

বরিশালের গৌরনদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (সোমবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বরিশালের প্রবেশপথ গৌরনদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে মুহুর্মুহু করতালি দিয়ে স্বাগত জানান।

‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজের বুলেটপ্রুফ বাস থেকে প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

তারেক রহমানের নিষেধ থাকায় তাঁর ছবি সম্বলিত কোনো স্বাগত তোরণ নির্মাণ করা হয়নি। ছিলো না কোনো ব্যানার-ফেস্টুন।

এর আগে ভোর ৬টায় গুলশানের বাসা থেকে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমানের বরিশালে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচি রয়েছে। কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

সফরকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।

এরপর দুপুরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের
প্রথম আনুষ্ঠানিক সফর।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ

মান্দায় বিএনপি নেতা এম এ মতিনের লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত

কুবিতে ‘ক্যাম্পাস মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিইং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুলিয়ারচরে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছ রাতারাতি ৪০ ফিট দূরে পুকুরে

দেশের সকল বিভাগে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

কুষ্টিয়ায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র

কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

কুবির বিজ্ঞান অনুষদের ৩৪ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত