Wednesday , 31 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবস্থা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 31, 2025 8:47 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাযায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন সেবা দিচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

জানা যায়, আগামীকাল (৩১ ডিসেম্বর) ২টি বাস ও ১টি এসি মিনিবাস বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ভোর ৪.৩০ মিনিটে ১টি বাস ও ১টি এসি মিনিবাস ময়মনসিংহ টাউন হল থেকে ছেড়ে ক্যাম্পাসে আসবে। পরে ভোর ৫ টায় ২টি বাস ও ১টি এসি মিনিবাস ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আবার, জানাযা শেষ হওয়ার ২ ঘন্টা পর নির্দিষ্ট স্থান থেকে গাড়িগুলো ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে আগামীকালকে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়ার সুবিধার্থে ৩টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী

আমতলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দিবস পালিত

সাতক্ষীরায় ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী

গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিলাইছড়ি’র ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

চৌদ্দগ্রাম স্টুডেন্স’স ওলেফেয়ার এসোসিয়েশনোর নেতৃত্বে তানভীর-রাফি

কুবি চাঁদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত