Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 4, 2025 11:59 am

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের গাছা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় মারুফ (২২) নামে এক যুবক খুন হয়েছেন। একই ঘটনায় জামিল (২৪) নামে আরেক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মারুফ গাজীপুর মহানগরের কুনিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত জামিল একটি সিগারেট কোম্পানিতে কর্মরত। তিনি সোমবার রাত সোয়া ৭টার দিকে কুনিয়া তারগাছ বেলাল নগর সড়কের একটি দোকানে সিগারেট বিক্রির বকেয়া বিল আনতে যান। এ সময় দোকানের সামনে কয়েকজন উশৃঙ্খল যুবক আড্ডা দিচ্ছিলেন। এর মধ্যে রবি নামে এক যুবক হাতে চাকু নিয়ে পায়চারি করছিলেন।

রবির এ ধরনের আচরণের প্রতিবাদ করলে রবি ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এ সময় জামিলের বন্ধু মারুফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু রবির নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা মারুফের ওপরও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মারুফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত জামিলকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জামিল জানান, অভিযুক্ত রবি, রনি, সাগর, সাব্বিরসহ ৮–১০ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তারা নিয়মিত স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। সন্ধ্যা নামলেই তাদের অস্ত্রের মহড়ায় এলাকা ভীতিকর হয়ে ওঠে।

স্থানীয়রা বলেন, এলাকায় মাদকের প্রভাব এতটাই বেড়েছে যে, কেউ প্রতিবাদ করলেই কিশোর গ্যাংয়ের হামলার শিকার হতে হয়।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে চকলেট বাজি নিক্ষেপ করে রংমিস্ত্রীর কে হত্যা, দুই নারী আটক

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া

খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা আসিফ

নাসিরনগর সাংবাদিক ফোরাম এর ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

জামালপুরে তিন হাজার লিটার পেট্রলসহ ৭ জন আটক

গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়লেই সোনা, গুজবে মানুষের ঢল

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

মারিশ্যা–দীঘিনালা সড়ক সম্প্রসারণের জোর দাবি এলাকাবাসীর