Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নাসিরনগর সাংবাদিক ফোরাম এর ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 1, 2025 2:01 pm

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে এক জমকালো আয়োজনের মাধ্যমে ১০ সদস্য বিশিষ্ট নাসির নগর সাংবাদিক ফোরাম কমিটি ঘোষনা করা হয়েছে।

সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও জনস্বার্থ এর অঙ্গীকার নিয়ে গঠিত নাসিরনগর সাংবাদিক ফোরামের ০২ বছর মেয়াদি নতুন কমিটি। কমিটি গঠন উপলক্ষে উপস্থিত সাংবাদিক ও আয়োজকদের মাঝে ছিল উৎসবের আমেজ , প্রেসক্লাব মিলনায়তনে ছিল সাজ সাজ রব।

আজ শনিবার (১ নভেম্বর) বিকেল ০৫ ঘটিকায় সাংবাদিক ফোরামের কমিটি গঠন উপলক্ষে নাসিরনগর প্রেসক্লাব মিলনায়তনে জমেছিল বিভিন্ন মিডিয়ার নাসির নগরের এক ঝাক তরুন মেধাবী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের মিলনমেলা। কমিটির দায়িত্বশীল পদ নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে চলে নিজ নিজ সমর্থিত প্রার্থীদের নিয়ে যুক্তি তর্ক প্রদর্শন ও যুক্তিখন্ডনের প্রতিযোগিতা। দীর্ঘ আলোচনা শেষে রাকিব চৌধুরী (দৈনিক সংবাদ দিগন্ত) কে সভাপতি ও তোফাজ্জল মিয়া (স্বদেশ প্রতিদিন)কে সাধারণ সম্পাদক মনোনীত করে সর্বসম্মতিক্রমে ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ সভাপতি মো:সাইফুল ইসলাম (দৈনিক চেতনায় বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম আলম (দৈনিক ঐশী বাংলা), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন (দৈনিক ঢাকা প্রতিদিন) দপ্তর সম্পাদক আশিকুল হক আপনান (দৈনিক সমতট বার্তা), প্রচার সম্পাদক ওয়ালী রহমান (দৈনিক মুক্তি সমাচার), কার্যকরী সদস্য খ.ম.জায়েদ হোসেন (দৈনিক জনতার খবর), তন্ময় আহম্মেদ (দৈনিক বায়ান্ন), সোবেল মিয়া (এস টি বাংলা টিভি)। নব নির্বাচিত কমিটির সভাপতি রাকিব চৌধুরী বলেন, ” অতীতে দেখা গেছে কিছু কিছু সাংবাদিক ব্যাক্তিগত লোভ লালসা ও উচ্চকাঙ্খা চরিতার্থ করার জন্য অনেকে সাংবাদিকতার মতো মহান পেশাকে কলুষিত করেছে, আমরা এর প্রতিকুল পদযাত্রী। শতভাগ স্বচ্ছতা ও বিশুদ্ধতা নিয়ে এগুবে আমাদের সংগঠন।

“সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া বলেন,” ব্যাক্তি স্বার্থ নয় জনস্বার্থই আমার ও আমাদের সাংবাদিকতার উদ্দেশ্য,‌ নিরপেক্ষ ও নির্ভুল দায়িত্ব পালনে আমরা এলাকাবাসীর সহযোগী চাই”।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে এক মদ ব্যাবসায়ী আটক

ইরানে ইসরায়েল-আমেরিকার বর্বরোচিত হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

সুন্দরবন থেকে বনদস্যু বাহিনীর ৪ সদস্য আটক

আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর

কুড়িগ্রামে মাদক মুক্ত সমাজ গড়তে মতবিনিময় সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ

হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন: রুহুল কবির রিজভী

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত,

পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা