Friday , 22 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুয়েটে ‘মার্চ ফর গাজা’ আয়োজন ইনকিলাব’১৯-এর

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 22, 2025 4:51 pm

কুয়েট প্রতিনিধিঃ

২২ আগস্ট, ২০২৫ (শুক্রবার): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর বিদায়ী ব্যাচ ১৯-এর প্রতিনিধি ‘ইনকিলাব’১৯’-এর উদ্যোগে আজ শুক্রবার জুমার নামাজের পর ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটির আয়োজন করা হয় ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এবং চলমান গণহত্যার প্রতিবাদে। কুয়েট সেন্ট্রাল মসজিদের ইমাম মুফতি জুবায়ের হাসান জুমার নামাজের পূর্বে খুতবার আগে মিছিলে অংশগ্রহণের জন্য ঘোষণা দেন।

নিউ একাডেমিক বিল্ডিং থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখর হয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কুয়েট সেন্ট্রাল মসজিদের ইমাম মুফতি জুবায়ের হাসান এবং মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাফতি আশারি।

বক্তারা ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন এবং মুসলিম বিশ্বসহ সকল মানবতাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’,
‘From the river to the sea, Palestine will be free’,
‘One two three four, Genocide no more’,
‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ও
‘রক্তের আগুনে, বুকের টানে, স্বাধীন হবে আরাকান’ — এই ধরনের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর ছিলেন।

পরিশেষে, একটি দো’আর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

বাঁশ শিল্পকে টিকিয়ে রাখতে বিসিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি

ভোটের মাঠে প্রশাসন থাকবে নিরপেক্ষ : ডিসি আরেফীন

বোদাতে উদ্ধার হলো বিরল প্রজাতির শিকারি ঈগল

জবিস্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান

ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫

ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন