Monday , 24 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএডিসির এক সার ডিলারের গুদাম ভেঙে সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে সোমবার (২৪ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের এক বিএডিসি সার ডিলারের গুদাম ভেঙে স্থানীয় কৃষকেরা প্রায় ১৯০ বস্তা সার নিয়ে যান। ঘটনার পর উপজেলা প্রশাসন সহকারী কমিশনারকে (ভূমি) সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্যসচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, লুট হওয়া প্রায় ১৯০ বস্তা সারের মধ্যে ইতোমধ্যে ১০০ বস্তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সার ডিলারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, তাদের উত্থান আর সম্ভব নয়- ব্যারিস্টার নওশাদ জমির

কটিয়াদীতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

বাঘাইছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ানকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জ্ঞানের আলোয় আলোকিত সমাজ: শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক

ঈদুল আযহা: ত্যাগ, সচেতনতা ও শৃঙ্খলার এক মহান শিক্ষাদান

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে যুবদলের পাল্টা কর্মসূচি

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

দুর্গাপুরে মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন