Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জবিস্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 5, 2025 5:03 am

মো: সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন (২০২৫-২৬) কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী নিলয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের একাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নোমান।

সোমবার (৩রা নভেম্বর) উপদেষ্টা মণ্ডলী সম্মতিক্রমে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মীর মো. রায়হান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব রাজ; সহ-সভাপতি মো. আরিফ হোসেন, রুদ্র বড়ুয়া, তাগরিদ ইসলাম ইমা, আহসানুল হক আবির, রিজা আক্তার; যুগ্ম সাধারণ সম্পাদক তাজবির আহমেদ, আবু সাজিদ, মাহফুজুর রহমান মাহি, আরিফুল ইসলাম ও চয়ন শিকদার মনোনীত হয়েছেন।

কমিটিতে মূখ্য সাংগঠনিক হিসেবে আছেন: মাশরুর রায়হান দীপ (ব্যবসায় শিক্ষা অনুষদ), মো. ফরহাদ (ব্যবসায় শিক্ষা অনুষদ),ফাবিহা ইসলাম (বিজ্ঞান অনুষদ), রেজাউল মোস্তফা সাজিদ (সামাজিক বিজ্ঞান অনুষদ), রাকিবুল করিম (কলা অনুষদ), মো. জুনায়েদ (আইন অনুষদ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তানভীর আজীজ, আসরাফুল ইসলাম, জিসাদুল ইসলাম, মো. নাবিল হোসেন, অবন্তী রায়, তাসনিম মাহদী মাহিন ও নাহিদুল ইসলাম মনোনীত হয়েছে।

এছাড়াও কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আফজাল হোসেন নাঈম, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আবু শাহ রিয়াজ অনিক, ক্রীড়া সম্পাদক সিরাজ দুল্লাহ, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মিশকাত, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হৃদয় ভূঁইয়া মনোনীত হয়।

নবনির্বাচিত সভাপতি আরাফাত চৌধুরী নিলয় বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বীর চট্টলার সোনালী সন্তানদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার সংগঠন ‘চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সংগঠনের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি, সংগঠনের নবীন সদস্যদের পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সংগঠনের অনুষ্ঠানমালায় কিছুটা নতুনত্ব আনার পরিকল্পনা রয়েছে আমার।’

নবনির্বাচিত সম্পাদক বলেন, জবিস্থ চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারা আমার জন্য আনন্দের। আমি তাদের প্রয়োজনে পাশে ছিলাম এখন সাংগঠনিক ভাবে পাশে থাকার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তাদের জন্য কাজ করে যাওয়ার। জেলা ছাত্রকল্যাণের সকল প্রতিবন্ধকতা গুলো শনাক্ত করে সংগঠনকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের পথে বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম শাখা

সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন এবি পার্টি প্রার্থী

পূবাইলের ফিওনা লাক্সারি রিসোর্টে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন

নাসির নগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

যারা শহীদ হয়েছেন তারাই অভ্যুথানের মাস্টারমাইন্ড,শিবিরের কেন্দ্রীয় সভাপতি

চৌদ্দগ্রামে তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

বর্জ্য ব্যবস্থাপনায় জাবির শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কর্তৃক ৩০টি ডাস্টবিন ক্রয়

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

রুনা লায়লাকে নিয়ে উপন্যাস লিখলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক