Sunday , 4 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

প্রচণ্ড শীতে কাঁপছে সন্ধ্যা নদীর ভাসমান ‘মানতা’ জেলেরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 4, 2026 2:31 pm

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ

হাড়কাঁপানো শীতে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। তবে এই তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে বসবাসকারী ভাসমান জেলে সম্প্রদায়—যাদের স্থানীয়ভাবে ‘মানতা’ নামে পরিচিত। উত্তর-দক্ষিণা হাওয়ার সঙ্গে নদীর বরফশীতল বাতাসে ছোট ছোট নৌকায় রাত কাটানো এসব মানুষের জীবন এখন চরম দুর্বিষহ হয়ে উঠেছে।

মানতা সম্প্রদায়ের মানুষের জন্ম, বেড়ে ওঠা এবং মৃত্যুও ঘটে নৌকাতেই। ডাঙায় তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। রোদ-বৃষ্টি কিংবা কনকনে শীত—প্রকৃতির প্রতিটি প্রতিকূলতার সঙ্গেই আজন্ম লড়াই করে চলেছেন তারা। বর্তমানে বানারীপাড়ায় তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। নদীতীরবর্তী এলাকায় বাতাসের গতিও বেশি থাকায় নৌকায় বসবাসকারী মানতা জেলে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।

তীব্র শীতের কারণে গত কয়েকদিন ধরে অনেক জেলেই মাছ শিকারে নদীতে নামতে পারছেন না। রাণী, রহিম ও কুলসুমসহ একাধিক ভুক্তভোগী জানান, নদী থেকে আসা হিমেল বাতাস শরীরে বরফের মতো বিদ্ধ হয়। হাড়কাঁপানো এই ঠান্ডায় নৌকার ভেতরে পাতলা কাপড়ে রাত কাটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

মানতা সম্প্রদায়ের সদস্যরা আরও জানান, প্রতিবছর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারের পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র পেলেও এবার এখনো কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। পেটের দায়ে মাছ ধরতে না পারা এবং প্রচণ্ড শীতে জলবন্দি হয়ে থাকা এসব অসহায় মানুষ এখন মানবিক সহায়তার আশায় দিন গুনছেন।

স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসন ও সমাজের বিত্তবানদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণসহ প্রয়োজনীয় সহায়তা না দিলে মানতা সম্প্রদায়ের মানুষের জীবন আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

উন্নয়ন ও জননিরাপত্তায় দৃঢ় প্রতিশ্রুতি ড. শফিকুল ইসলাম মাসুদের

বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে : বিমান মন্ত্রী

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাভাবিপ্রবিতে ৪ জন আজীবনসহ ১৯ জন বহিষ্কার

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল

মওলানা ভাসানীর মাজার জিয়ারতে মাভাবিপ্রবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত