Monday , 13 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মওলানা ভাসানীর মাজার জিয়ারতে মাভাবিপ্রবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 13, 2026 4:44 am

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী (১৪ এপ্রিল) টাঙ্গাইলে একাধিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। এদিন তিনি কৃষক কার্ড বিতরণ ও কৃষি মেলার উদ্বোধন করবেন।

এ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ১৪ই এপ্রিল সকাল ১০টায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার-এ পুষ্পস্তবক অর্পণ এবং মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর এ আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর ও অফিসপ্রধানদের সমন্বয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ক্যাম্পাস এলাকায় মহড়া পরিচালনা করছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ভাসানীর মাজার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন আশা করছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সকল কর্মসূচি সম্পন্ন হবে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ র‍্যালি

নেপালে অন্তর্বর্তীকালীন নেতা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি কার্কি

শুক্রবার ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত অনুষ্ঠিত

জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ

লক্ষ্মীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রতি সচেতনতার আহ্বান আশরাফ উদ্দিনের

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার