Sunday , 29 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ইরাক থেকে ছোড়া ড্রোন হামলা প্রতিহত করার দাবি সিরিয়ার

প্রতিবেদক
বাসস
March 29, 2026 3:40 pm

সিরিয়া বাহিনী ইরাক থেকে ছোড়া ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটিতে অবশিষ্ট মার্কিন ঘাঁটিগুলোর একটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

রোববার সিরিয়ার সহকারী প্রতিরক্ষা মন্ত্রী সিপান হামো বলেন, ‘আজ সকালে আমাদের ভূখণ্ডে অবস্থিত কাসরাকের মার্কিন ঘাঁটিতে চারটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এগুলো ইরাকের ভেতর থেকে উৎক্ষেপণ করা হয়।’

তিনি আরও বলেন, সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হামো বলেন, ‘এই হামলার জন্য আমরা ইরাককে দায়ী করছি। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এর আগের দিন সিরিয়ার সেনাবাহিনী জানায়, ইরাক থেকে ছোড়া আরেকটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। সেটির লক্ষ্য ছিল দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-তানফ ঘাঁটি, যেখানে আগে মার্কিন সেনারা অবস্থান করত।

চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ার সেনাবাহিনী আরও জানায়, উত্তর-পূর্বাঞ্চলের একটি ঘাঁটিতে ইরাক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এক ইরাকি কর্মকর্তা বলেন, এ ঘটনায় একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠী জড়িত।

ওই হামলার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে ইরাক।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর শুরু হওয়া ভয়াবহ এই সংঘাতে ইরাকও জড়িয়ে পড়েছে।

এতে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল অস্থির হয়ে উঠেছে।

ইরানপন্থী ইরাকি গোষ্ঠীগুলো ইরাকসহ বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থে হামলার দায় স্বীকার করেছে।

এর পাল্টা জবাবে এই সব গোষ্ঠীকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে আল-তানফ ঘাঁটি ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের হাসাকেহ প্রদেশের শাদাদি ঘাঁটি থেকে মার্কিন বাহিনী সরে গেছে। কাসরাক ঘাঁটি থেকেও তাদেরকে প্রত্যাহার শুরু হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বাউফলে পাবলিক লাইব্রেরী নতুন ভবনের উদ্বোধন

ঈদগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নবাবাগত ইউএনও’র আধুনিক মানের বেঞ্চ বিতরন

কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি

উত্তরের জনপদ নীলফামারীর কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বৃষ্টি বলয় আঁখি

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

বিশ্বকাপে রোনাল্ডোর চার রেকর্ড

ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই : রাতভর অভিযানে গ্রেফতার ৭

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায় নতুন ইউএনও’র যোগদান

মধ্যনগরে দেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ

জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা