Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থক সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 6:58 am

এমারুল হক, ধর্মপাশা প্রতিনিধ:

সুনামগঞ্জের মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় মধ্যনগর সদর বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সুনামগঞ্জ-১ আসনের আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।

অন্যানদের মাঝে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম. সালমান আহমদ সুজন এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মামুন হোসেনসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন

কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ

মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল

মাদারীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল চালকের

গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় হিন্দু যুবকের ফাঁসির দাবিতে কুবিতে মানববন্ধন

কটিয়াদীতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন

শিবগঞ্জের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা শাকিল

পাঁচবিবিতে ১৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন

এইচএসসি পরীক্ষার্থী খুন, চার বসতঘর পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা