Monday , 27 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ইমনের ২১ রানের ম্যাচে হারল লাহোর

প্রতিবেদক
বাসস
July 27, 2026 11:29 am

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) প্রথম দুই ম্যাচ জয়ের পর অবশেষে হারল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। নিজেদের তৃতীয় ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৫৩ রানে হেরেছে লাহোর। এ ম্যাচে ১৩ বলে ২১ রানের ইনিংস খেলেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন।

গতরাতে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ পায় গায়ানা। দলের হয়ে ৩৫ বলে ৬৫ রানের দারুন ইনিংস খেলেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ৬টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।

এছাড়া মোহাম্মদ হারিস ৩৪ ও রোমারিও শেফার্ড ১৯ বলে ২৯ রান করেন। বল হাতে লোহোরের মাইকেল ব্রেসওয়েল ও মেহেরান মুমতাজ ২টি করে উইকেট নেন।

জবাবে পাওয়ার প্লেতে ৫৬ রানে ৪ উইকেট হারায় লাহোর। চার নম্বরে ব্যাট হাতে নেমে মারমুখী মেজাজে শুরু করেন ইমন। ২টি চার ও ১টি ছক্কায় বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু ১৩ বলে ২১ রানের বেশি করতে পারেননি ইমন।

ইমন ফেরার পর লাহোরের হয়ে আর কোন ব্যাটার প্রতিপক্ষ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলে ১৭.২ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় লাহোর।

লাহোরের হয়ে প্র্রথম ম্যাচে ৯ বলে ৩ এবং দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ইমন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদীতে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা

কক্সবাজারে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ঝালকাঠিতে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ

কিমের তদারকিতে ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একাংশের সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্টে শতাধিক নরমাল ডেলিভারি

বান্দরবান ঘুরতে যাওয়া হলোনা ইব্রাহিমের, সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ০১

জাহাজ জব্দ করায় যুক্তরাষ্ট্রকে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান ইরানের

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা

পাঁচ সন্তান জন্ম দেয়া পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিলো ইসলামী তরুণ সমাজ বাউফল