Tuesday , 14 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুয়েটে বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন

প্রতিবেদক
বাসস
July 14, 2026 1:49 pm

খুলনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১ টায় কুয়েট ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) এবং পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ. কে.এম. মোশাররফ হোসেন মিয়াজী, উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) শিহাব করিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. গোলাম মোর্শেদসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কুয়েটের পক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় ক্যাম্পাসে দেশীয়, ফলজ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, ‘একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অন্যতম ভিত্তি। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। কুয়েট একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে এ মহৎ উদ্যোগে অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।’

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের যৌথ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন এবং সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বৈদ্যুতিক গাড়ি কিনতে ৮০ লাখ টাকা ঋণ দেবে ব্যাংক, ব্যক্তিগত ঋণের সীমাও বাড়ল

বিইউএফটি ‘মান’ এ চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা

চুরি-ছিনতাই ও ইভটিজিং রোধে আলোকিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত

তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন: ফজলে এলাহী

কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বৃহস্পতিবার

দিনাজপুরে উট পাখির বাচ্চা ফুটে নতুন সম্ভাবনা

কুড়িগ্রামে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

বিমানবন্দরের বাইরে গাড়ি থেকে ১,৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার কাস্টমস্ গোয়েন্দার

স্পেনের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আসছে