Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

চুরি-ছিনতাই ও ইভটিজিং রোধে আলোকিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 5:39 pm

শাহারিয়াজ উদ্দিন, কক্সবাজার সদর প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্রসৈকত অবশেষে অন্ধকার কাটিয়ে উঠতে যাচ্ছে নতুন হেলোজেন লাইটের আলোয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও চুরি-ছিনতাইসহ নানা অপরাধ দমনে সৈকতের বিভিন্ন পয়েন্টে বসানো হচ্ছে উন্নতমানের লাইট।

শনিবার (৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে এই স্থাপন কাজ, যা বর্তমানে চলমান। প্রথম দিনেই লাবণী বীচ এলাকায় বসানো হয় ৮টি হেলোজেন লাইট। পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান জানান, ধাপে ধাপে সৈকতের প্রতিটি পোলেই নতুন লাইট বসানো হবে।

সরেজমিনে দেখা গেছে, লাবণী বীচের দক্ষিণ প্রান্ত থেকে ঝাউবাগান পর্যন্ত ৬টি লাইট ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। কাজের তত্ত্বাবধানে আছেন বীচ কর্মীদের সুপারভাইজার মাহাবুব আলম। তিনি জানান, প্রথম পর্যায়ে লাবণী ও সীগাল পয়েন্টে কাজ সম্পন্ন হয়েছে, পরবর্তী ধাপে ডায়াবেটিস পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত লাইট বসানো হবে।

ইলেকট্রিশিয়ান নুরুল আবছার জানান, পূর্বের সংযোগগুলো দীর্ঘদিন বিচ্ছিন্ন ও নষ্ট হয়ে পড়েছিল। নতুনভাবে ৪টি ৭০০ ওয়াট ও ২টি ৪০০ ওয়াটের হেলোজেন লাইট বসানো হয়েছে।

২০১৭ সালে বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে ডায়াবেটিস পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত ১১৯টি স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছিল, যার খরচ হয়েছিল প্রায় ১৫ লাখ টাকা। সময়ের ব্যবধানে এর মধ্যে ৭৮টি লাইট বিকল হয়ে যায়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল আলম জানান, নতুন লাইটগুলো উন্নতমানের এবং মরিচা প্রতিরোধী। এগুলো জাহাজে ব্যবহৃত লাইটের মতো শক্তিশালী ও টেকসই। প্রথম ধাপে ২০টি লাইট স্থাপন করা হবে, পরবর্তীতে বাকি পোলগুলোতেও লাগানো হবে।

টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, “অন্ধকারেও আমরা দায়িত্ব পালন করেছি। এখন সৈকতে স্থাপিত ৩৩টি সিসি ক্যামেরার মধ্যে ২৭টি বিচ এলাকায় কাজ করছে, যা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে। নতুন লাইট বসানো হলে সৈকতের রাতের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি নিরাপত্তাও আরও মজবুত হবে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নূরানী বোর্ড পরীক্ষায় উজ্জ্বল ফলাফল, জাতীয় পর্যায়ে ৯ম স্থান কোনাখালীর শিক্ষার্থীর

কুবির ঢাকা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে লামিম-সাফিন

অধ্যাদেশ জারি : ট্রাভেল এজেন্সি আইন লঙ্ঘনে ১ বছরের কারাদণ্ড

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে শহীদদের স্মরণে দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ

উত্তরায় অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় কামরুল হুদার গভীর শোক প্রকাশ

বেশি রাত জাগলে কী হয়, স্বাস্থ্যঝুঁকিতে বাড়ছে বাঙালির উদ্বেগ

বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রাক্টরের চাপায় এক পর্যটক নিহত: আহত-৫