Wednesday , 6 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কলেজ শিক্ষার্থী রাসেল’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 6, 2025 9:18 am

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সরকারি কলেজ এর অনার্স ২য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সারুফ রানা রাসেল-এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার সময় কুড়িগ্রাম সরকারি কলেজের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, সারুফ রানা রাসেল এর চাচাতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, মেফতাহুল ইসলাম, আবু জোবায়ের প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯ জুলাই দিবাগত রাতে ঢাকার সাভারের ব্যাংক টাউন ও উলাইল এর মাঝামাঝি স্থানে একটি ব্রীজের নিচে সারুফ রানা রাসেলকে কে বা কাহারা নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকান্ডের পর এতোদিন পেরিয়ে গেলেও এখন দোষীদের গ্রেফতার করতে না পারায় আমরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাচ্ছি।

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি দল পুলিশ সুপারের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত

শাহজাদপুরের হাসপাতালে বৃক্ষ রোপণ করলেন ডা. মাসুদ রানা

মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম

ভোলাহাটে জামায়াতে ইসলামীর যুব দিবস পালিত

কুয়েটে স্মার্ট সেবা সম্প্রসারণে গেট এইড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

বাকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ, কেন্দ্রীয় সংসদে পদ ২৫ টি

কলেজ শিক্ষার্থীর বানানো ‘রেসিং কার’ চালালেন প্রধানমন্ত্রী