Wednesday , 6 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাঘাইছড়িতে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 6, 2025 7:20 am

 

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে বাঘাইছড়ি উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, টীম সদস্য – আব্দুল কাইয়ুম ও ইকবাল করীম, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো: ইউসুফ

উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ আবছার হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আফসার উদ্দিন, উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারী ডাঃ সর্দার আব্দুর রহিম, বাঘাইছড়ি পৌর জামায়াতের সহ সভাপতি মোঃ ওবাইদুল হক, পৌর জামায়াতের সভাপতি নেয়ামত উল্লাহ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৩৬ জুলাই ২০২৪ এর গণ অভ্যুত্থানের ফলে আজকে আমরা উন্মুক্তভাবে জামায়াতে ইসলামীর রাজনীতি করার সুযোগ পেয়েছি এবং কথা বলার স্বাধীনতা পেয়েছি, তারা বলেন ২৪ এর গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড একমাত্র আল্লাহ তায়ালা কারন বান্দার অনেক পরিকল্পনা থাকে কিন্তু বাস্তবায়ন হয়েছে আল্লাহর পরিকল্পনা। জুলাই-আগস্ট আন্দোলনে যারা শহিদ হয়েছেন তারা সহ বাংলাদেশ জামায়েতে ইসলামীর যেসকল নেতাকর্মীরা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

বক্তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে বলেন, গন অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের আগে নির্বাচন করতে দেয়া যাবেনা, নির্বাচনে পি আর পদ্ধতিতে হতে হবে, পূর্ণ সংস্কার বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়৷

সভাপতির বক্তব্যে জামায়েতের আমীর মাওলানা কবির আহমদ বলেন, শান্তির বাংলাদেশ বিনির্মানের জন্য সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যেসকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ভোট দিয়ে জয়ী করে সরকার গঠন করার জন্য সকলের কাছে সহযোগীতা কামনা করেন। সমাবেশ শেষে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণ মিছিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রশাসনের যৌথ অভিযান

তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স

দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম-অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নলছিটিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

দারুন ইহসান মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও প্রবিত্র কুরআনের সবক

বানারীপাড়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রাথমিকে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল