Monday , 16 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রশাসনের যৌথ অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 16, 2026 7:48 am

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (১৬ মার্চ) সকালে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা।

অভিযান চলাকালে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা বিভিন্ন যানবাহন সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখল করে বসানো অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, সামনে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়বে। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যানজট কমাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “মানুষ যেন স্বস্তিতে বাড়িতে যেতে পারে, সে লক্ষ্যেই আমরা রাস্তা দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে কাজ করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঈদকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। কেউ অবৈধভাবে রাস্তা দখল করে গাড়ি দাঁড় করালে বা দোকান বসালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।

এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের আশা, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় যানজট অনেকটাই কমবে এবং ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা হবে আরও স্বস্তিদায়ক।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার আঘাতে মাথা ফাটল মালিক পক্ষের

কলাপাড়ায় সেনা-পুলিশের যৌথ অভিযানে সাড়ে ১০ হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ

মোকামতলায় শিবিরের উদ্যোগে কর্মী বৈঠক ও ফলচক্র অনুষ্ঠিত

মোকামতলায় শিবিরের উদ্যোগে কর্মী বৈঠক ও ফলচক্র অনুষ্ঠিত

পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নারী ব্লগার গ্রেপ্তার

‘ইতিহাসের কালো অধ্যায় ২৮ অক্টোবর’ উপলক্ষে জাবি শিবিরের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

কুবিতে যাত্রা শুরু করল ই-স্পোর্টস ক্লাব

ক্ষতিগ্রস্তদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক, ঢেউটিন বিতরণ করলেন

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে ৫ স্কুলছাত্রী অসুস্থ