সাতক্ষীরার এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মৃত্যুর ঘটনায় তাকে রিমান্ডে নিতে আবেদন করবে শেরেবাংলা নগর থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, ‘আমরা রিমান্ড আবেদন করবো। তবে কতদিনের রিমান্ড চাওয়া হবে তা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।’
ইবনে মিজান আরও জানান, সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এসএম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। মামলায় এমপি নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ রোববার রাতেই তাদের গ্রেপ্তার করেছে।
মামলায় মরিয়মের বাবা অভিযোগ করেছেন, বিয়ের পর থেকে তার মেয়েকে এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।



















