Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, প্রাণে বাঁচল ৬ মাসের শিশু

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ইমু আক্তার (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় তার ছয় মাস বয়সী শিশুসন্তান ও বাবা অক্ষত রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের বোয়ালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে। তিনি ভূঞাপুর উপজেলার উত্তর বাড়ৈ গ্রামের রাজনের স্ত্রী। স্বামীর সঙ্গে গাজীপুরে বসবাস করলেও কয়েকদিন আগে শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি রতনপুরে বেড়াতে এসেছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাবা ইলিম উদ্দিন ও ছয় মাস বয়সী শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সখীপুরের দিকে যাচ্ছিলেন ইমু। বোয়ালী বাজার এলাকায় পৌঁছালে চলন্ত অটোরিকশা থেকে মুখ বাইরে বের করে থুতু ফেলতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তার মাথার সংঘর্ষ হয়।

আঘাতের ফলে ইমু সড়কে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে একই দুর্ঘটনায় তার বাবা ও শিশুসন্তান অক্ষত থাকেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো শনাক্তে কাজ চলছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো

বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

১১ দলীয় ঐক্যের লংমার্চে লাল কার্ড, ‘জনভোগান্তির প্রতিবাদ’ বললেন ছাত্রদল নেতা

ঝালকাঠিতে অগুনে পুড়ল ১০টি বসতঘর

একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার

ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি

নাচোলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিকলীতে জুলাই পুর্নজাগরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের দুয়ার উন্মুক্ত হয়েছে: রিজভী

নববধূ নিয়ে ফেরার পথে ট্রলারের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু