Thursday , 7 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু প্রসারে অঙ্গীকারবদ্ধ: শামা ওবায়েদ

প্রতিবেদক
বাসস
May 7, 2026 2:23 pm

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষার সুষ্ঠু প্রসারে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

আজ সকালে ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তার নির্বাচনী ইশতেহারে শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয়। সেই ধারাবাহিকতায় সারা দেশে শিক্ষার সুষ্ঠু প্রসারে এই সরকার অঙ্গীকারবদ্ধ।’

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং সেশনজটমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে সহজ ও গতিশীল করার ধারাবাহিকতায় এবার ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র যুক্ত হলো।’

এর আগে সকালে শামা ওবায়েদ ও উপাচার্য বেলুন ও পায়রা উড়িয়ে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও সভাপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজম।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ, বিভিন্ন কলেজের শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহিনুর ইসলাম।

সূত্রঃ বাসস

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

৭ মাসের মেয়েকে আছড়ে হত্যা, ৩ দিনের রিমান্ডে বাবা

চার ঘণ্টা পর আদমজী ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মেসিকে অভিন্দন জানালেন ক্লোসা

বিয়ের লোভ দেখিয়ে খালাতো বোনের সঙ্গে সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী স্বর্গ

গাইবান্ধার নিহত’র ঘটনায় অতিরিক্ত ডিআইজি’র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪১