Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছিলেন এক নারী। ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে তার স্বামী শাহ আলমকে ৫৪টি ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শাহ আলম (৩৫) একই উপজেলার পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শাহ আলম ও তার স্ত্রী জান্নাত আরা বেগমের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে জান্নাত আরা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ আলমকে একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে ৫৪টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতেই শাহ আলমের কক্ষে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে জাল নোটগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, শাহ আলমের বিরুদ্ধে এর আগেও জাল টাকা সংক্রান্ত দুটি মামলা রয়েছে এবং ওই দুই মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন।

পুলিশের দাবি, শাহ আলম তার স্ত্রীকেও জাল নোট তৈরির ব্যবসায় যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ করেছেন জান্নাত আরা বেগম। এ ঘটনায় শাহ আলমের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত

বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ

জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের

চৌদ্দগ্রামে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুন, থানায় অভিযোগ

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

ওয়াই সিস্টেম ব্রিজের মাধ্যমে সংযুক্ত হবে পাবনা: শিমুল বিশ্বাস

পবিত্র হজ সম্পন্ন করে সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝালকাঠি উত্তাল: মানববন্ধন-বিক্ষোভে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি

বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন